নির্বাচনী ইশতেহারের জন্য জনগণের মতামত চেয়েছে আওয়ামী লীগ

প্রকাশিত: 10:55 AM, October 16, 2023

নির্বাচনী ইশতেহারের জন্য জনগণের মতামত চেয়েছে আওয়ামী লীগ

জাতীয় ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার প্রণয়নে তৃণমূল পর্যায়ে জনগণের মতামত আহ্বান করেছে আওয়ামী লীগ।

ইশতেহার প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাত সম্পর্কে ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে, আবারও সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ নিতে পারে, এ বিষয়ে সারা দেশের তৃণমূল নেতৃবৃন্দকে কাজ করতে চিঠি দিয়েছে ইশতেহার প্রণয়ন উপ-কমিটি। ১৪ অক্টোবর (শনিবার) এই চিঠি পাঠিয়েছে দলটি।

চিঠিতে আওয়ামী লীগের ইশতেহারের উদ্যোগের রূপরেখা তুলে ধরা হয়েছে। এতে দলের উপজেলা কমিটিগুলোকে নিজ নিজ এলাকায় সভা করার আহ্বান জানানো হয়েছে।

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি গঠিত হয়েছে জানিয়ে জনগণের মতামত আহ্বান করেছে দলটি ।

মতামত পাঠানোর ঠিকানা- সদস্য সচিব, নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়, বাড়ি: ৫৩, সড়ক ৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares