বিশ্বকাপের মাঝেই পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা বিসিবির

প্রকাশিত: 2:57 PM, October 16, 2023

বিশ্বকাপের মাঝেই পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক:
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

আসন্ন এই সফরের জন্য সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্বাগতিকদের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রামে ওয়ানডে এবং শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৫ অক্টোবর, আর বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৭ ও ২৯ অক্টোবর। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বিকেল সাড়ে চারটায়।

এরপর ৪ নভেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এ ছাড়া এই সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ৭ ও ১০ নভেম্বর। সকাল সাড়ে ৯টা থেকে মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares