সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:23 AM, October 16, 2023
জাতীয় ডেস্ক:
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে যুব সমাবেশ করবে দলটি।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।
এদিকে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকায় একই কর্মসূচি পালন করবে এলডিপির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল। বিকেল ৩টায় রাজধানীর কাওরান বাজারের এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
