সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:37 AM, October 17, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড্যানিয়েল নোবোয়া। মাত্র ৩৫ বছর বয়সী নোবোয়া দেশটির ইতিহাসে সবচে কম বয়সী রাষ্ট্রপ্রধান।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, রোববার (১৫ অক্টোবর) ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ হয়। সোমবার (১৬ অক্টোবর) ৯০ শতাংশ ভোট গণনার পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন নোবোয়া।
চলতি বছরের আগস্টে ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোট হয়। সে সময় কোনও প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। তাই নিয়ম অনুযায়ী ভোট গড়ায় দ্বিতীয় দফায়। প্রথম দফায় ভোটে এগিয়ে থাকা দুই প্রার্থী লুইসা ম্যাগদালেনা গঞ্জালেস ও ড্যানিয়েল নোবোয়া রানঅফ নির্বাচনে লড়াই করেন।
জয় লাভের পর জাতির উদ্দেশে নোবোয়া বলেন, তিনি তার দেশের ‘হাসি’ ও ‘শান্তি’ ফিরিয়ে দেবেন।
এদিকে রাজধানী কুইটোতে সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে গঞ্জালেস পরাজয় স্বীকার করে নবনির্বাচিত প্রেসিডেন্ট নোবোয়াকে অভিনন্দন জানান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 26
Users Last 7 days : 111
Users Last 30 days : 578
Users This Month : 578
Users This Year : 578প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
