সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:24 AM, October 17, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
চীন সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামীকাল বুধবার তিনি চীনা প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠক করবেন। খবর আল জাজিরা
‘প্রিয় বন্ধুর’ আমন্ত্রণে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে চীনে পৌঁছায় পুতিন। সির যুগান্তকারী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের দশম বর্ষপূর্তি উপলক্ষে বেইজিংয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে চীন। আজ থেকে এই সম্মেলন শুরু হয়েছে। এতে অন্যতম গুরুত্বপূর্ণ আমন্ত্রিত অতিথি পুতিন।
চীন আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৩০টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। সেই সঙ্গে এ সম্মেলনের সুবাধে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করবেন পুতিন ও সি।
দুই নেতার বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে বলে জানিয়েছে ক্রেমলিন। এর বাইরে ক্রেমলিন বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
রুশ নেতার চীন সফরকালে কিছু বড় চমক আশা করছেন বিশেষজ্ঞরা। তারা পুতিন-সির আসন্ন বৈঠকটিকে মস্কোর প্রতি বেইজিংয়ের সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন।
এই সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধেল পাশাপাশি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্য রক্তক্ষয়ী সংঘাত চলছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হামলা চালায় রাশিয়া। এরপর পরিস্থিতি পাল্টে যা যুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে রাশিয়াকে বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয় পশ্চিমারা। তারা রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দেয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিন এই প্রথম কোনো বৈশ্বিক শক্তিধর দেশ সফরে গেলেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 8
Users Yesterday : 26
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
