সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:01 AM, October 17, 2023
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে ভারতের কাছে শোচনীয় পরাজয় দেখেছে পাকিস্তান। ম্যাচের পর অধিনায়ক বাবর আজমকে নিয়ে কিছুটা সমালোচনাও হয়েছে। একই পথে হাঁটলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। বাবরকে দায়িত্ব ছাড়তে বলছেন তিনি।
বাবরের অধীনে দলের কোনো উন্নতির ছোঁয়া লাগছে না উল্লেখ করে সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘এরআগেও একবার মতামত দিয়েছিলাম যে, বাবর আজমের অধিনায়কত্ব ছাড়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। অধিনায়ক হিসেবে বাবর বৃত্তের বাইরে কিছু চিন্তা করতে পারেন না। দায়িত্ব পালন করছেন, কিন্তু কোনো উন্নতি আসছে না। খেলোয়াড় হিসেবে তিনি পাকিস্তানের বিস্ময় হতে পারেন।’
৪১ বর্ষী শোয়েব পাকিস্তানের স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেয়ার কথা বলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আফ্রিদি দারুণ দায়িত্ব পালন করেছে, সে কথা উল্লেখ করে বলেছেন, ‘বাবর যদি দায়িত্ব ছেড়ে দেন, সাদা বলের ক্রিকেটে শাহিন আফ্রিদির অধিনায়ক হওয়া উচিত। লাহোর কালান্দার্সের হয়ে সে দারুণ আক্রমণাত্মক অধিনায়কত্ব করেছে।’
বিশ্বকাপে বাবর আজমের দল এপর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৭ উইকেটের বড় হার দেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
