সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:06 PM, October 19, 2023
সারাদেশ ডেস্ক:
ছোটবেলায় একদিন কুয়ার মধ্যে মাথা দিয়ে গান গাইতে গিয়ে ভিতরে পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে ‘সাবাস সোনার বাংলাদেশ’ সংগীত প্রকাশনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, একটি মজার ঘটনা আছে, হয়তো কেউ কেউ জানে না। আমার ছেলেবেলায় চট্টগ্রাম শহরে আমাদের যেখানে বাসা ছিল, একেবারে ছোটবেলায় সেখানে কুয়া ছিল, ঢাকা শহরেও তখন (কুয়া) ছিল। তো কুয়া থেকে পানি তোলা হতো। এখন আর ঢাকা শহরেও নাই, চট্টগ্রাম শহরেও নাই।
তিনি বলেন, একদিন কুয়ার মধ্যে মাথা দিয়ে গান করতে গিয়ে কুয়ার মধ্যে পড়ে গিয়েছিলাম। বাসায় কেউ ছিল না। বাবা কোর্টে ছিলেন। মা অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। বাসায় ১৭/১৮ বছরের একজন হাউসওয়াইফ ছিলেন। সে পড়ার আওয়াজটা শুনেছে, কিছু একটা পড়ে গেছে। দৌড়ে এসে সে তখন যে বালতি দিয়ে পানি তোলা হয় সেটা ফেলে, আমি তখন সেটা ধরে বসি, তখন সে আমাকে টেনে তুলেন। আমার মনে আছে এত ওপর থেকে পড়ে একেবারে কুয়ার বালি টাচ (স্পর্শ) করেছিলাম।
তথ্যমন্ত্রী বলেন, আমি গানের একজন ভালো শ্রোতা। মানুষ তো গান গায় কিন্তু গানের ভালো শ্রোতারও দরকার আছে। আমি গানের একজন ভালো শ্রোতা এজন্য বলছি কারণ, আমি এত ব্যস্ততার মধ্যেও প্রতিদিন মোটামুটি গান শুনি। আমার পক্ষে তো সময় করে নেয়া কঠিন, তাই রাতে ঘুমানোর আগে গান শুনি। সেজন্য ঘুমাতে একটু দেরি হয়ে যায়। কালকেও এক ঘণ্টা দেরি হয়েছে।
তিনি বলেন, আমি চট্টগ্রামে তীর্যক নাট্যদলের সদস্য ছিলাম। রোলটোল পাইনি, সেট টানাটানি ছাড়া। একটু রোল একটাতে মনে হয় পেয়েছিলাম। গান শেখাও হয়নি, অভিনয় শেখাও হয়নি। কোনোটাই হয়নি।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সাবাস সোনার বাংলাদেশ’ গানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, সময়ের প্রেক্ষাপটে এটা অসাধারণ গান। গানের মধ্যে কয়েকটি লাইন আছে আত্মমর্যাদার কথা। এই দেশটি আমাদের। আমাদের দেশ কীভাবে চলবে সিদ্ধান্ত নেবে দেশের মানুষ, বাইরের কেউ নয়; সেই কথাটার ইঙ্গিত এই গানের মধ্যে আছে।
এর আগে গীতিকার হাসানুজ্জামান মাসুমের কথা, বাপ্পা মজুমদারের সুর ও সংগীত এবং গাজী শুভ্রর নির্দেশনায় দেশের বরেণ্য দশ শিল্পীর গাওয়া দেশাত্মবোধক আধুনিক গান ‘সাবাশ সোনার বাংলাদেশ’ সংগীত উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। প্রখ্যাত সংগীতশিল্পী নকীব খান, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, এলিটা করিম, দিলশাদ নাহার কণা, সোমনূর মনির কোনাল, কিশোর দাস, জামান সাইফ, সাজ্জাদ হোসেন শাওন ও ইমরান মাহমুদুল গানটিতে কণ্ঠ দিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 26
Users Last 7 days : 131
Users Last 30 days : 574
Users This Month : 574
Users This Year : 574প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
