সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:03 PM, October 19, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
ভেনেজুয়েলার তেল-গ্যাস ও স্বর্ণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওয়াশিংটন। ২০২৪ সালের মধ্যে দেশে সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচনের আগে বিরোধীদলের কারাবন্দি নেতা-কর্মী ও মার্কিন নাগরিকদের মুক্তির প্রতিশ্রুতি দেওয়ায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই পদক্ষেপের আওতায় ভেনেজুয়েলাকে ৬ মাসের একটি নতুন জেনারেল লাইসেন্স প্রদান করবে মার্কিন অর্থমন্ত্রণালয় বা ট্রেজারি শাখা।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, বিশেষ শর্তে ভেনেজুয়েলাকে এই লাইসেন্স দেওয়া হচ্ছে। শর্ত পূরণ না হলে সেই লাইসেন্স বাতিল করা হবে।
আর আগে ২০১৯ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণ এবং বিরোধীদলীয় নেতাকর্মী ও বেশ কয়েকজন মার্কিন নাগরিককে কারারুদ্ধ করার অভিযোগ তুলে দেশটির তেল, গ্যাস, স্বর্ণ এবং রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।
মার্কিন নিষেধাজ্ঞার ফলে তেল ও গ্যাসের বিপুল মজুত থাকা ভেনেজুয়েলা সংকটের মধ্যে পড়ে। তবে ট্রাম্পের আমলে এই সংকট মোচনের তেমন সম্ভাবনা ছিল না। ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর বাইডেন প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে আলোচনা শুরু করে কারাকাস। তার ফলশ্রুতিতেই বৃহস্পতিবার শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা তুলে নিল বাইডেন প্রশাসন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 26
Users Last 7 days : 131
Users Last 30 days : 574
Users This Month : 574
Users This Year : 574প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
