সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:26 PM, October 20, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণে অনুমতি পেয়েছে ইসরায়েলের নাগরিকরা। ফলে দেশটির নাগরিকরা ভ্রমণ ও ব্যবসার কাজে সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এ ঘোষণা দিয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়টি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও সে সময় দুই মাসের মধ্যে এ সুবিধা চালু হওয়ার কথা জানায়। কিন্তু ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই তা কার্যকর করা হলো।
এখন থেকে ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে দেশটির ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশনে (ইএসটিএ) আবেদন করতে হবে। এর মাধ্যমে কোনো দেশের নাগরিক ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য কি না, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়।
তবে ১৮ বছরের বেশি বয়সী যেসব ইসরায়েলির বায়োমেট্রিক পাসপোর্ট নেই, তারা ইএসটিএর মাধ্যমে আবেদন করতে পারবেন না। এ ছাড়া যেসব ইসরায়েলির বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা আছে, তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই ভিসার আওতায় দেশটিতে ভ্রমণ করতে পারবেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 26
Users Last 7 days : 130
Users Last 30 days : 573
Users This Month : 573
Users This Year : 573প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
