মার্কিন ডলারের আরও পতন

প্রকাশিত: 8:03 PM, October 21, 2023

মার্কিন ডলারের আরও পতন

অর্থনীতি ডেস্ক:
অন্যান্য মুদ্রার বিপরীতে গত কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের ডলারের দাম বাড়ছিল। একপর্যায়ে তা বিগত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। অবশেষে গত বৃহস্পতিবার মার্কিন মুদ্রার দর হ্রাস পায়। শুক্রবার (২০ অক্টোবর) যার আরও পতন ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, প্রয়োজনে সুদের হার কমাতে পারে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)। আপাতত সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। ফলে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এ প্রেক্ষাপটে ডলারের দর হ্রাস পেয়েছে।

তবে আলোচ্য কার্যদিবসে জাপানি মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের মান বেড়েছে শূন্য দশমিক ১১ শতাংশ। প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ১৪৯ দশমিক ৮৫ ইয়েনে।

গত ৩ অক্টোবর ১০ মাসের মধ্যে সর্বোচ্চ ঊর্ধ্বমুখী হয় ডলার সূচক। সেই থেকে তা আশেপাশেই ছিল। অবশেষে গত বৃহস্পতিবার সেটা নিম্নমুখী হয়। যদিও ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড ঊর্ধ্বগামীই রয়েছে। নতুন করে যা বিগত ১৬ বছরের মধ্যে সর্বাধিক পর্যায়ে পৌঁছেছে।

ফোরেক্স লাইভের প্রধান মুদ্রা বিশ্লেষক অ্যাডাম বুটন বলেন, জাপানের অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে ডলারের তেজ কমেছে। তবে এটা সাময়িক বলে মনে হচ্ছে।

অন্যান্য প্রধান ৬ আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ০৬ শতাংশ। বর্তমানে তা ১০৬ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করছে। পরিপ্রেক্ষিতে ইউরোর দর বেড়েছে শূন্য দশমিক ০৪ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির মূল্যমান স্থির হয়েছে ১ ডলার ০৫৯৩ সেন্টে।

 

ইতোমধ্যে ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, দরকারে সুদের হার কমাতে পদক্ষেপ নিতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। এরপরই ডলারের অবমূল্যায়ন ঘটেছে।

এ প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের মুদ্রা প্রায় ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। ডলারপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে শূন্য দশমিক ৮৯১৭ সুইস ফ্রাঙ্কে। ভূ-রাজনৈতিক উত্থানে এটি নিরাপদ আশ্রয় হিসেবে ব্যাপক জনপ্রিয়।

আলোচিত দিনে স্টার্লিংয়ের দর বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দাম দাঁড়িয়েছে ১ ডলার ২১৫৮ সেন্টে। অন্যান্য মুদ্রার মূল্যও সামান্য বেড়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares