সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:04 PM, October 24, 2023
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ মিশনটা আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়েই করেছিল বাংলাদেশ। পরের তিনটি ম্যাচে অবশ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্সআপ নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি লাল-সবুজের দল। টুর্নামেন্টে টিকে থাকতে নিজেদের পঞ্চম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জয় চায় টিম টাইগার্স।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে লড়াই। আসরে ফিরতে প্রোটিয়াদের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এখনও সেমিফাইনালে খেলার ‘খুব ভালো সুযোগ’ আছে বলে মনে করছেন সাকিব আল হাসান। সে জন্য সমর্থকদের হতাশ হতে মানা করেছেন টাইগার অধিনায়ক।
চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারা সাকিবের আজ একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। ম্যাচের আগেরদিন সংবাদন সম্মেলনে এসে বলেছেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল (পরশু) যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।’
কাঁধের চোটের কারণে টিম ইন্ডিয়ার সঙ্গে ম্যাচে খেলতে পারেননি তাসকিন আহমেদ। ধারণা করা হচ্ছিল, সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও তিনি তিনি মাঠে ফিরবেন। তবে প্রোটিয়াদের বিপক্ষেও এ ডানহাতি পেসারের খেলা হচ্ছে না।
সাকিব খেলতে নামলে অবধারিতভাবেই একাদশে একটি পরিবর্তন আসবে। আগের খেলায় তার পরিবর্তে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আজ অবশ্য তার বাদ পড়ার সম্ভাবনাই বেশি। শেষ মুহূর্তে সাকিব খেলতে না পারলে অবশ্য নাসুমকে আবারো খেলতে দেখা যেতে পারে।
তাসকিনের অনুপস্থিতিতে আগের ম্যাচে পেস আক্রমণে ছিলেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। এই লাইনআপ ভেঙে তানজিম হাসান সাকিবের মাঠে নামার পূর্বাভাস পাওয়া যায়নি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 33
Users Yesterday : 0
Users Last 7 days : 33
Users Last 30 days : 33
Users This Month : 33
Users This Year : 33প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
