বিএনপিতে সাবেক সেনা কর্মকর্তা ও জাতীয় পার্টির কয়েকজন নেতার যোগদান অনুষ্ঠান স্থগিত

প্রকাশিত: 2:52 PM, October 26, 2023

বিএনপিতে সাবেক সেনা কর্মকর্তা ও জাতীয় পার্টির কয়েকজন নেতার যোগদান অনুষ্ঠান স্থগিত

জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪ টায় অনুষ্ঠিতব্য যোগদান অনুষ্ঠান অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টায় কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ও জাতীয় পার্টির কয়েকজন নেতার যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares