সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:58 PM, October 26, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) নিউইয়র্কের আদালতে শুনানি ছিল সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্টের। সেখানে বিচার প্রক্রিয়া চলাকালীন এক বিচারককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। এর জেরে তাকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়। খবর ডয়চে ভেলে।
বিচারকার্য চলার সময়ে ট্রাম্প বলেন, ‘ তিনি (এই বিচারক) অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তার পাশে যে ক্লার্ক বসে আছে, সে আরও বেশি পক্ষপাতদুষ্ট। বিচারকের চেয়েও বেশি।’ বিচারক ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যকে বিচার বিভাগের প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করেন। এবং সে জন্যই তাকে ১০ হাজার ডলার জরিমানা দিতে বলা হয়েছে। এই আদালতেই এর আগে পাঁচ হাজার ডলার জরিমানা হয়েছিল ট্রাম্পের।
এদিন শুনানির পরে ট্রাম্প তার সাবেক আইনজীবী মিশেল কোহেনকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 24
Users Yesterday : 14
Users Last 7 days : 155
Users Last 30 days : 569
Users This Month : 569
Users This Year : 569প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
