জরুরি সংবাদ সম্মেলনে যে হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল

প্রকাশিত: 2:31 PM, October 27, 2023

জরুরি সংবাদ সম্মেলনে যে হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক:
আগামীকাল ২৮ অক্টোবরের মহাসমাবেশ বিএনপি শান্তিপূর্ণ করতে চায় বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি অভিযোগ করেন, শনিবারের সমাবেশকে ঘিরে অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তিনি এসব কথা বলেন।

নয়া পল্টনে পুলিশ অনুমতি না দিলে বিকল্প কিছু ভাববে কিনা বিএনপি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি আমরা নয়াপল্টনে করতে চাই। চিঠি দিয়েছি মৌখিকভাবেও বলে দিয়েছি।

বিএনপির এই মহাসমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের নানা উসকানিমূলক বক্তব্যের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ইতোমধ্যে অনেকগুলো কর্মসূচি আমরা সফলতার সঙ্গে করেছি। এর আগেও রেইড হয়েছে, মারপিট করেছে। তারপরও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এতটুকু সরিনি। আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারের পতন ঘটাতে চাই।

মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি কোনো রকমের বাড়াবাড়ি করে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে। পরিণতি যেটা হবে তার দায় দায়িত্ব তাদের।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মির্জা ফখরুল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা অত্যন্ত সফলভাবে অপারেশন করতে পেরেছেন। তিনি এখন সিসিইউতে আছেন বলেও জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ম্যাডামের চিকিৎসার জন্য বিদেশে থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন। তারা অত্যন্ত সফলভাবে, তারা যে কাজে এসেছিলেন, সেই পদ্ধতি তারা করতে পেরেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares