সিলেট ডেস্ক:
সিলেটের কৃতিসন্তান, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেনের নামে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের নামকরণ হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সিলেট সিটি করপোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন- ‘আপনারা দেখেছেন, আমার মেয়াদকালে সিলেট মহানগরীতে কয়েকটি চত্বর নির্মাণ করা হয়েছে। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি স্থাপনা এবং চত্বরের নামকরণ করা হয়েছে। স্থানীয় সরকার কর্তৃক জারিকৃত সিটি কর্পোরেশনের সড়ক, ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা ২০১৪-অনুযায়ী নামকরণ প্রস্তাব যাচাই-বাছাই কমিটির সুপারিশ এবং একই বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী দক্ষিণ সুরমায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনে
R/N