সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:51 PM, October 28, 2023
জাতীয় ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজকে ছাত্রদলের এক নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। তার ফুটেজ আমাদের কাছে আছে। যেকোনও সময় প্রমাণ দিতে পারব আমরা।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) যান আসাদুজ্জামান। এসময় সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
সেসময় নিহত পারভেজের মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মন্ত্রী। একই সঙ্গে তার স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় অনেক ধৈর্য্য দেখিয়েছে পুলিশ। প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর করেছে তারা। এখনও গাড়িতে অগ্নিসংযোগ করছে দলটি। তবু আইনশৃঙ্খলা বাহিনী মাথা ঠাণ্ডা রেখেছে।
তিনি বলেন, সংঘর্ষ চালিয়েই ক্ষান্ত হয়নি বিএনপি। আগামীকাল রোববার (২৮ অক্টোবর) হরতাল ডেকেছে তারা। এতে জানমালের ক্ষতি হলে বরদাশত করবে না পুলিশ। যদিও সংঘর্ষের সময় মেজাজ ধরে রেখেছে তারা। অপ্রীতিকর ঘটনা এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
মন্ত্রী আরও বলেন, আপনারা দেখেছেন- একজন পুলিশ সদস্যকে কীভাবে হত্যা করেছেন ছাত্রদল নেতা। আহত হয়ে পড়ে যাওয়ার পরও তাকে কুপিয়ে তার মাথা ক্ষতবিক্ষত করেছেন তিনি। সেই ছবি আমাদের কাছে আছে। এ দৃশ্য সবার হৃদয়ে দাগ কাটবে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 14
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
