সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:39 PM, October 29, 2023
জাতীয় ডেস্ক:
প্রধান বিচারপতির বাসভবনে হামলা লজ্জাজনক একটি ঘটনা বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রোববার (২৯ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা আমি মনে করি সমগ্র জাতির জন্যেই একটি লজ্জার বিষয়। সংবিধানের একটি অন্যতম স্তম্ভ বিচার বিভাগ। প্রধান বিচারপতি সেই বিচার বিভাগের প্রতীক। তার বাসায় হামলার মাধ্যমে সমগ্র বিচার বিভাগের উপরই হামলার প্রচেষ্টা চালিয়েছে।
তিনি আরও বলেন, প্রধান বিচারপতি কোন ব্যক্তি নয়, তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সেজন্য তার বিরুদ্ধে হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত মামলা দায়ের করা হবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ হামলার পর আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি। তিনি স্বাভাবিক আছেন। তিনি ন্যায়বিচারের জনে এ পদে এসেছেন, সেটাই তিনি করে যাবেন।
তিনি আরও বলেন, তবে এ কাজ যারা করেছেন তাদের প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার নেই। আমি মনে করি তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে। যেন ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়।
অ্যাটর্নি জেনারেল বলেন, গতকালের একজন পুলিশকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করাও আমার কাছে ন্যক্কারজনক মনে হয়েছে। তাদের আঘাতে মৃত্যুবরণ করার পরেও সেই পুলিশ সদস্যের উপর তারা লাঠিপেটা করতে থাকে। এটা দেখে গাজায় ইসরায়েলিদের যে বর্বরতা আমরা দেখেছি তার কথা মনে হয়েছে। সে যেই হোক একজন মানুষকে কিভাবে হত্যা করতে পারে। এদের চূড়ান্ত শাস্তি প্রদান করতে হবে। এর মাধ্যমেই সেই পুলিশ সদস্যের পরিবারের প্রতি ন্যায়বিচার করা হবে।
এর আগে শনিবার রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাকরাইল মোড় দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাওয়ার সময় বিএনপি কর্মীরা ধাওয়া করে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে আশ্রয় নেয়। সেখানে বিএনপি কর্মীরা গিয়ে হামলা চালায়।
প্রধান বিচারপতির বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, সরকারি ভবনে আগুন, বাসে আগুন- যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 14
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
