স্পোর্টস ডেস্ক:
ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় ব্যালন ডি’অর কে। সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ২ টায় প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হবে মৌসুমের পারফর্মেন্স ভিত্তিতে। আগে বাৎসরিক পারফরমেন্সের উপর ভিত্তি করে ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হতো।
সোমবার ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম।
বেশকিছু সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, এবারের ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির হাতে। কাতারে বিশ্বকাপ জেতায় রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর তার ঘরে উঠতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। শুধু সংবাদ মাধ্যম নয়, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে জানিয়েছে, মেসিই ব্যালন ডি’অর জয়ের পথে ফেবারিট।
ইউরোপের ফুটবলের কাছে যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকার (এমএলএস) শিশুতুল্য। ফুটবল পৃথিবীতে যাদের নেই তেমন নামডাক। ইন্টার মায়ামিতে খেলা মেসি প্যারিসে পা রাখবেন ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নিতে।
মেসির ব্যালন ডি’অরের বড় প্রতিদ্বন্দ্বী অবশ্য ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। তিনি গত মৌসুমে ট্রেবল জিতেছেন। মৌসুম জুড়ে গোল করেছেন ৫২টি। তারপরও বিশ্বকাপ জেতায় মেসিই যে ব্যালন ডি’অরের ফেবারিট ওই কথা স্বীকার করেছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা ও মিডফিল্ডার রদ্রিও।
R/N