সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:52 PM, October 30, 2023
স্পোর্টস ডেস্ক:
আর কয়েক ঘন্টা পরই জানা যাবে ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর জয়ীর নাম। সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় এই পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে হবে এবারের ব্যালন ডি’অরের অনুষ্ঠান।
বিশ্বকাপজয়ী লিওনেল মেসির অষ্টম নাকি ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ডের প্রথম ব্যালন ডি’অর জয় সেটি জানার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মেসি, অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে তাদের ইতিহাসের প্রথম ট্রেবল শিরোপা এনে দিয়েছেন হালান্ড।
এবারের ব্যালন ডি’অর জয়ে হালান্ডের চেয়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন লিওনেল মেসি। ফরাসি ক্লাব পিএসজির হয়ে লিগ শিরোপা ব্যতীত তেমন কিছু না জিতলেও আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন তিনি। কাতার বিশ্বকাপের সেরা ফুটবলারও ছিলেন মেসি। তাই অনেকেরই ধারণা অষ্টমবারের মতো মেসির হাতেই উঠছে এই পুরস্কার।
মেসি নাকি হালান্ড কে জিতবে এবারের ব্যালন ডি’অর এ নিয়ে যখন চলছে তুমুল আলোচনা তখন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন নিজের মতামত। সিটি কোচ মনে করেন, মেসি এবং হালান্ড দুইজনই এবারের ব্যালন ডি’অর জয়ের দাবিদার।
তিনি বলেন, ‘যদি মেসি জেতে এটা সঠিক সিদ্ধান্ত হবে। কারণ সে বিশ্বকাপ জিতেছে। আর যদি হালান্ড জেতে তবে এটাও সঠিক হবে। কারণ সে দারুণ একটা মৌসুম কাটিয়েছে।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 14
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
