জাতীয় ডেস্ক:
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সপ্তাতি ওয়াশিংটন ডিসিতে দুই ইউএস সিনেটরের সাথে সাক্ষাত করে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতি তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য দূতাবাসের আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে মান্যবর রাষ্ট্রদূত তাদের সাথে এ বৈঠক করেন।খবর বাপসনিউজ ।
রাষ্ট্রদূত ইমরান Senator Jeff Markley (D-Oregon) এবং Senator Bill Hagerty (R-Tennessee)-এর সাথে ওয়াশিংটন ডিসিতে তাদের নিজ নিজ কার্যালয়ে এই সাক্ষাত করেন। Senator Markley এবং Senator Hagerty উভয়ই বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত মর্কিন সিনেট কমিটির সদস্য।
সাক্ষাতকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের অর্জিত ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে এই দুই মার্কিন সিনেটরকে অবহিত করেন। তিনি এই সময়ের মধ্যে মানব সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতাসহ সকল সামাজিক সূচকে বাংলাদেশের সা
R/N