যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন

প্রকাশিত: 10:37 AM, October 31, 2023

যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন

সারাদেশ ডেস্ক:
সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধীদলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। অবরোধের প্রথম দিন সকালে চট্টগ্রাম নগরে একটি বাসে আগুন দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ছয়টার দিকে নগরের ইপিজেড থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ওই এলাকায় বাসটি যাত্রী নেয়ার জন্য দাঁড়ায়। এ সময় যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন দিয়ে নেমে পড়েন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইপিজেডের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল গণমাধ্যমে বলেন, সকালে একটি বাসে আগুন দেয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসাইন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে শনিবারের মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) দেশজুড়ে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়। পরে এদিন সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ।

অপরদিকে, সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে সারাদেশে তিন দিনের (৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর) সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares