সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:46 AM, October 31, 2023
স্পোর্টস ডেস্ক:
ফুটবল যদি একটি মহাবিশ্ব হয় আর সে মহাবিশ্বের যদি অসংখ্য গ্রহ-নক্ষত্র থেকে থাকে তাহলে সব গ্রহ-নক্ষত্রকে এবার জয় করে ফেলেছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। সবশেষ সোমবার (৩০ অক্টোবর) রাতে জিতেছেন অষ্টমবারের মতো ব্যালন ডি’অর।
প্যারিসের তিয়াটর দু শাতলে মেসির ৮ম ব্যালন ডি’অর জেতার ঘোষণা দেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম। ব্যালন ডি’অর ২০২৩ জেতার দৌড়ে মেসি এবার পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘মুহূর্তটা উপভোগের জন্য এখানে আরেক উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।’ এ সময় বিশ্বকাপ জেতা নিয়েও নিজের অনুভূতিটা আরেকবার জানান মেসি, ‘বিশ্বকাপ জেতাটা ছিল আমার স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার ছিল যে, অন্য দেশের মানুষরাও চেয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক।’
নিজের অর্জন নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমার এমন ক্যারিয়ার আমি স্বপ্নেও ভাবিনি। আমি যা অর্জন করেছি তা করার জন্য আমার ভাগ্য দারুণ সুপ্রসন্ন ছিল। আমি বিশ্বের সেরা দলে খেলেছি, ইতিহাসের সেরা দলে খেলেছি। এটা আমার জন্য ট্রফি জেতা এবং ব্যক্তিগত পুরস্কার জেতার কাজটাকে সহজ করেছে।’
সাতবার ব্যালন ডি’অর জয়ের পর নিকটতম প্রতিদ্বন্দ্বী রোনালদোর থেকে অনেক এগিয়ে গিয়েছিলেন মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ের পর ৮ম ব্যালন ডি’অর জয় অনেকাংশেই নিশ্চিত করে ফেলছিলেন এই ফুটবল জাদুকর। এবারের পুরস্কার পাওয়া নিয়ে মেসি বলেন, ‘সত্যি হচ্ছে, এটা নিয়ে আমি অতটা ভাবছি না। যদি পুরস্কারটা পাই, ভালো। আর যদি না পাই, কিছুই আসে যায় না।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 19
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
