সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:37 PM, November 6, 2023
জাতীয় ডেস্ক:
গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলাকারীদের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। সোমবার ( ৬ নভেম্বর ) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।
র্যাব-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, প্রধান বিচারপতির বাসভবনে যে হামলা হয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজ এবং গণমাধ্যমের ভিডিও পর্যালোচনা করে আলী হোসেন নামের এক ব্যক্তিকে পাওয়া গেছে, যিনি সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
তিনি বলেন, আলী হোসেনের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তিনি কুষ্টিয়ায় একটি বিরোধীদলের সক্রিয় সদস্য। তিনি ওই এলাকায় মাদক চোরাকারবারির সঙ্গেও সংশ্লিষ্ট। ইতোপূর্বে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কারাভোগ করেছেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 19
Users Last 7 days : 150
Users Last 30 days : 536
Users This Month : 536
Users This Year : 536প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
