সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:08 AM, November 8, 2023
অর্থনীতি ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই চিনির দাম বাড়ছিল। একপর্যায়ে ভোগ্যপণ্যটির দর গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। অবশেষে মঙ্গলবার (৭ নভেম্বর) খাদ্যপণ্যটির মূল্য হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অপরিশোধিত চিনি দর হারিয়েছে।
এদিন আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৭ দশমিক ৫৯ সেন্টে। এর আগে যা ছিল ২৮ দশমিক ১৪ সেন্ট। বিগত ১২ বছরের মধ্যে তা ছিল সবচেয়ে বেশি।
একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭৫২ ডলার ৪০ সেন্টে।
তবে আগামী দিনে চিনির দাম ঊর্ধ্বমুখী থাকার আশঙ্কা করছেন বিক্রেতারা। তারা বলছেন, এল নিনো আবহাওয়ার প্রভাবে ভারত ও থাইল্যান্ডসহ এশিয়ার অধিকাংশ দেশে উৎপাদন কমতে পারে। ফলে আগামী বছরও সরবরাহ সীমিত থাকবে বলে আশা করা হচ্ছে।
তারা উল্লেখ করেন, বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক ব্রাজিল থেকে রপ্তানি দেরিতে শুরু হওয়ায় বিশ্ববাজারে চিনির দাম বাড়তি রয়েছে। বিদায়ী অক্টোবরে দেশটি থেকে ভোগ্যপণ্যটির মোট চালান হয়েছে ২ দশমিক ৮৮ মিলিয়ন মেট্রিক টন। এক বছর আগে একই মাসে যা ছিল ৩ দশমিক ১৬ মিলিয়ন মেট্রিক টন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 19
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
