পিএসজিকে হারালো এসি মিলান, হালান্ডের জোড়া গোলে জয় পেলো ম্যান সিটি

প্রকাশিত: 9:11 AM, November 8, 2023

পিএসজিকে হারালো এসি মিলান, হালান্ডের জোড়া গোলে জয় পেলো ম্যান সিটি

 

স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারকা সমৃদ্ধ ফরাসি ক্লাব পিএসজিকে হারিয়েছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। পুরো ম্যাচ জুড়ে দুই দলই লড়াই করেছে সমানতালে। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মিলান। অন্যদিকে, হালান্ডের জোড়া গেলে জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিও।

পিএসজি-এসি মিলান ম্যাচে দুই দলই ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে। ফরাসি ক্লাবটি গোল করে প্রথমে এগিয়ে গেলেও সেই লিড ধরে রাখতে পারেনি। ঘরের মাঠে মঙ্গলবার (৭ নভেম্বর) পিএসজির বিপক্ষে ২-১ গোলে জিতেছে এসি মিলান। স্ক্রিনিয়ারের গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর এসি মিলানকে সমতায় ফেরান রাফায়েল লেয়াও। বিরতির পর অলিভিয়ে জিরুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি।

আরেক ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ইয়াং বয়েজ ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে শেষ ষোলোর পর্ব নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। সিটির হয়ে ২৩ এবং ৫১ মিনিটে গোল দুইটি করেন হালান্ড। অন্য গোলটি আসে ফিল ফোডেনের পা থেকে।

এসি মিলান, ম্যান সিটির জয়ের দিন পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। শাখতারের মাঠে ১-০ গোলের হারের স্বাদ পেয়েছে জাভি এর্নান্দেসের দল।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares