অর্থনীতি ডেস্ক:
চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম নিম্নমুখী হয়েছে। এ নিয়ে ৫ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো তেলবীজটির দরপতন ঘটলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, সয়াবিন ব্যাপক উৎপাদনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে তেলবীজটির বাজার চাপে পড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) পণ্যটির দর নিম্নগামী হয়েছে।
অন্যান্য পণ্য কম্মোডিটি এক্সচেঞ্জেও ভোজ্যতেল, সাবান, শ্যাম্পু, গ্লিসারিন, রঙ তৈরির মূল উপকরণের মূল্য হ্রাস পেয়েছে। এর আগে ৪ সপ্তাহ ধরে তা বেড়েছিল। অবশেষে এ সপ্তাহে নিম্নগতি পেলো।
যদিও শুক্রবার (১০ নভেম্বর) সিবিওটিতে সয়াবিনের সরবরাহ মূল্য সামান্য বেড়েছে। তবে ৫ সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো নিম্নমুখী রয়েছে। সবমিলিয়ে এ সপ্তাহে তেলবীজটির দাম কমেছে প্রায় অর্ধ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৩ ডলার ৪৪ সেন্টে।
সয়াবিন উৎপাদনের পূর্বাভাস বাড়িয়ে ৪ দশমিক ১২৯ বিলিয়ন বুশেল করেছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। গত অক্টোবরে যা ছিল ৪ দশমিক ১০৪ বিলিয়ন।
বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে সয়াবিন উৎপাদনের পূর্বাভাস বাড়িয়েছে শস্য সংস্থা কোনাব। তারা জানিয়েছে, দেশটিতে ২০২৩/২৪ চক্রে ১৬২ দশমিক ৪২০ মিলিয়ন টন তেলবীজ উৎপন্ন হতে পারে।
এছাড়া বিশ্বের আরেক বৃহৎ সরবরাহকারী আর্জেন্টিনায় সয়াবিনের চাষ বাড়তে পারে। ফলে আগামী দিনে তেলবীজটির দাম আরও কমতে পারে।
R/N