২৮ অক্টোবরের পর থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার তিন শতাধিক

প্রকাশিত: 2:19 PM, November 10, 2023

২৮ অক্টোবরের পর থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার তিন শতাধিক

জাতীয় ডেস্ক:
২৮ অক্টোবরে হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতার সঙ্গে জড়িত তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। শুক্রবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে র‌্যাব। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে আইনপ্রয়োগকারী সংস্থাটি।

দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের সহিংসতা ও নাশকতা প্রতিরোধ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে দেড় শতাধিক টহলসহ সারাদেশে র‍্যাবের সাড়ে চার শতাধিক টহল দল মোতায়েন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়াও গুরুত্বপূর্ণ স্থান ও সড়কসমূহে র‍্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্য পরিবহনকে স্কর্ট প্রদানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনে ভাংচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরণের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদেরকে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণপূর্বক শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares