সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:19 PM, November 10, 2023
জাতীয় ডেস্ক:
২৮ অক্টোবরে হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতার সঙ্গে জড়িত তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শুক্রবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে র্যাব। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে আইনপ্রয়োগকারী সংস্থাটি।
দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের সহিংসতা ও নাশকতা প্রতিরোধ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে দেড় শতাধিক টহলসহ সারাদেশে র্যাবের সাড়ে চার শতাধিক টহল দল মোতায়েন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়াও গুরুত্বপূর্ণ স্থান ও সড়কসমূহে র্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্য পরিবহনকে স্কর্ট প্রদানের মাধ্যমে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র্যাব।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনে ভাংচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরণের সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদেরকে সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্লেষণপূর্বক শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ কার্যক্রম পরিচালনা করছে র্যাব।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 19
Users Yesterday : 26
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
