সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:17 AM, November 11, 2023
স্পোর্টস ডেস্ক:
ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২১ সালের জুলাইয়ে। সেবার কোপা আমেরিকার ফাইনালে সেলেসাওদের হারিয়ে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। এরপর দুই বছরের বেশি সময় কেটে গেলেও আর মুখোমুখি হয়নি দল দুইটি।
অবশ্য, ২০২২ সালের জুনে মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যকার ঝামেলায় শেষ পর্যন্ত ম্যাচটি পণ্ড হয়ে যায়।
সবশেষ কাতার বিশ্বকাপে দল দুইটির মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা দেখে ফুটবল প্রেমীরা। দুই দলের সমর্থকরা ধারণা করেছিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে মেসি-নেইমাররা। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। আর তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা।
অবশেষে আবারও ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো দেখতে যাচ্ছে ফুটবল প্রেমিরা। আবারও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মেসি-নেইমাররা। ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে উত্তেজনা শুরু হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। শুরু হয়েছে কথার লড়াইও।
আগামী ২২ নভেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের পঞ্চম ম্যাচ। অবশ্য তার আগে আলবিসেলেস্তেরা ১৭ জুলাই উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠ এস্তাদিও আলবার্তো লা বুমবোনেরায় একটি ম্যাচ খেলবে।
এই দুটি ম্যাচ ঘিরে শনিবার (১১ নভেম্বর) নতুন দুই মুখ নিয়ে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 19
Users Yesterday : 26
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
