সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:38 PM, November 12, 2023
সারাদেশ ডেস্ক:
সারাদেশে বিএনপি-সমমনাদের চতুর্থ দফার অবরোধ চলছে। পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকার বিরোধী দলগুলো। রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।
এদিকে চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে মিরপুর ১০নং গোলচত্বরে প্রজাপতি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ তাৎক্ষণিকভাবে সন্দেহজনক একজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
মিরপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, মিরপুর ১০ গোলচত্বর ব্যস্ততম এলাকা। তবুও এখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আগুন দিয়েই তারা পালিয়ে যায়। ড্রাইভার এবং হেলপারকে জিজ্ঞাসা করা হবে, তদন্ত করে বের করা হবে কারা আগুন দিয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশে ভেতর থেকে আগুন দেয়া হয়েছে। বাসে ৩০-৩৫ জন যাত্রী ছিল কারো ক্ষয়ক্ষতি হয়নি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
