মিরপুরে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: 10:23 AM, November 12, 2023

মিরপুরে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

জাতীয় ডেস্ক:
রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টায় মিরপুর-১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকশ শ্রমিক। এর পর তারা মিরপুর ১০ নম্বরে এসে অবস্থান নেন।
অবরোধে মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

মূল সড়কসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্টস শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না।

এ দিকে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares