সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:03 PM, November 14, 2023
জাতীয় ডেস্ক:
দেশের মানুষের মতো গণতান্ত্রিক বিশ্বও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তহীন সংলাপের চিঠি পর্যালোচনা করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সোমবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি পাওয়ার কথা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তার আগে সোমবার বিকেলে ডোনাল্ড লুর চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি হস্তান্তর করার জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন।
জাপা মহাসচিব জানান, চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। এই চিঠি শুধু আমাদের না, একই চিঠি আরও দুটি দলকে দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলির পাঠানো জরুরি বার্তায় বলা হয়েছে, আসন্ন নির্বাচনের বিষয়ে মার্কিন অবস্থানকে পুনর্ব্যক্ত করতে দেশের প্রধান ৩ রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রদূত পিটার হাস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি তিনি প্রধান তিন দলের নেতাদের কাছে হস্তান্তর করবেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 26
Users Last 7 days : 160
Users Last 30 days : 523
Users This Month : 523
Users This Year : 523প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
