সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:13 AM, November 14, 2023
সারাদেশ ডেস্ক:
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে ৫৭ সেকেন্ডে ব্যালট বইয়ে নৌকা প্রতীকে ৪৩টি সিল মারার ঘটনা তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্তে অনিয়মের সত্যতা প্রমাণ পান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি), জেলা পুলিশ সুপার (এসপি) ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পৃথকভাবে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।
নির্ধারিত সময় শেষে সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানান, উপনির্বাচনের কমিশন তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেয়ার প্রমাণ পেয়েছে। সেখানে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং কেন্দ্রটির ফল নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করেছে। এখন রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করলে, পরে কমিশন গেজেট প্রকাশ করবে।
এদিকে শনিবার (১১ নভেম্বর) বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ব্যালট বইয়ে সিল মারা সাবেক ছাত্রলীগ নেতা আজাদ হোসেনকে আদালতে সোপর্দ করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আদালতের বিচারক বেলায়েত হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আদালতের জিআরও মো. শরীফ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, নির্বাচন কমিশন থেকে ব্যালট বইয়ে অনবরত নৌকায় সিল মারার ঘটনাটি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়। তদন্ত শেষ করে প্রতিবেদন ইসিতে জমা দেয়া হয়েছে। পৃথকভাবে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকেও তদন্তের নির্দেশ দেয় ইসি। তদন্তে অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সিল মারার ভিডিও ভাইরাল নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। এতে ৭ নভেম্বর নির্বাচন কমিশন থেকে লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত করা হয়। পরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে ঘটনাটি পৃথকভাবে তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়। এর মধ্যে ৮ নভেম্বর রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থল সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিংসহ সংশ্লিষ্টদের ডেকে নিয়ে সাক্ষাৎকার নেন।
উল্লেখ্য, উপ-নির্বাচনে ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোটে নৌকার প্রার্থী লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। স্বল্পসংখ্যক ভোট পেয়ে লাঙলের প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন, গোলাপ ফুলের প্রার্থী সামছুল করিম খোকন ও আম প্রতীকের প্রার্থী সেলিম মাহমুদ জামানত হারান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
