সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:46 PM, November 15, 2023
স্পোর্টস ডেস্ক:
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। টুর্নামেন্ট জুড়ে নিয়মিতই হাসছে তার ব্যাট। পাচ্ছেন ফিফটি, পাচ্ছেন সেঞ্চুরিও। বুধবার (১৫ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের সেমিফাইনালেও তুলে নিলেন সেঞ্চুরি। যা এবারের আসরে তার চতুর্থ সেঞ্চুরি এবং ওয়ানডে ক্যারিয়ারে ৫০।
ম্যাচটিতে ১১৩ বলে নয়টি চার ও দুই ছক্কায় ১১৭ রানের দারুণ এক ইনিংস খেলেন কোহলি। দুর্দান্ত এই ইনিংসটি দিয়ে কোহলি ভেঙেছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চারটি রেকর্ড।
শচীনের সামনেই কোহলি তার ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি তুলে নেন। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক সেঞ্চুরির ফিফটি করেছেন কিং কোহলি। শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তিনি।
২০০৩ বিশ্বকাপ আসরে শচীন ৬৭৩ রান করেছিলেন। বিশ্বকাপের এক আসরে যা ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। ২০ বছর পর কোহলি ওই রেকর্ড ভেঙে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৭১১ রান করে ফেলেছেন। তার দল ফাইনালে গেলে রান আরও বাড়িয়ে নেয়ার সুযোগ থাকবে কোহলির সামনে।
২০০৩ বিশ্বকাপে শচীন সাতটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলার কীর্তি গড়েছিলেন। ২০১৯ সালে ওই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। তিনি ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে সাতটি ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন। কোহলি এবার ১০ ইনিংসের মধ্যে আটটি ফিফটি প্লাস ইনিংস খেলে ওই রেকর্ড ভেঙে দিয়েছেন।
এছাড়া আজ কোহলির সবশেষ রেকর্ডটি হলো, নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি দিয়ে কোহলি টানা পাঁচ ইনিংসে ফিফটি প্লাস রান করার কীর্তি গড়েছেন। ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ২০০৩ বিশ্বকাপ ও ১৯৯৬ বিশ্বকাপের রেকর্ড। ওই দুই আসরে শচীন টানা চারটি করে ফিফটি প্লাস ইনিংস খেলেছিলেন। এছাড়া নভোজিং সিধু ১৯৮৭ বিশ্বকাপে টানা চারটি ফিফটি প্লাস রান করেছিলেন। চলতি আসরে শ্রেয়াস আয়ার টানা চারটি ফিফটি প্লাস রান করার কীর্তি গড়েছেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 26
Users Last 7 days : 161
Users Last 30 days : 524
Users This Month : 524
Users This Year : 524প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
