, ,

সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা

Rahat
প্রকাশিত November 15, 2023, 10:29 AM
সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা

 

জাতীয় ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আজ সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণা করবেন। বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত তফসিল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

 

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে পুলিশের মহড়াও দেখা গেছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি বন্ধ করা রয়েছে।

R/N