সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:38 PM, November 16, 2023
সারাদেশ ডেস্ক:
স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। আগুনের ঘটনায় ওই ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে, বলছে পুলিশ ও রেল বিভাগ। আগুনে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ও একটি বগির আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে তিনটার দিকে টাঙ্গাইল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্টেশন কর্তৃপক্ষ। খবর পেয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি পুরোপুরি এবং একটি বগির আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, খবর পেয়ে সকালে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ছাড়াও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুপুরের দিকে টাঙ্গাইল স্টেশন থেকে রেলটি ঢাকার কমলাপুরে নেওয়া হয়।
রেলওয়ে পাকশি বিভাগের মহাব্যবস্থাপক সাহ্ সুফি নুর মোহাম্মদ জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি নাশকতা বলে মনে করছেন তারা। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, নাশকতার উদ্দেশ্যেই কমিউটার ট্রেনটিতে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ মামলা দায়ের করবে। তারাও এ নিয়ে কাজ করছেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 26
Users Last 7 days : 150
Users Last 30 days : 513
Users This Month : 513
Users This Year : 513প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
