ভোরে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে  ব্রাজিল-আর্জেন্টিনা, সরাসরি দেখবেন যেভাবে

প্রকাশিত: 9:11 PM, November 16, 2023

ভোরে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে  ব্রাজিল-আর্জেন্টিনা, সরাসরি দেখবেন যেভাবে

 

স্পোর্টস ডেস্ক:

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় পর্বের খেলা শুরু হবে শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকে। একই দিন মাঠে নামবে ১০টি দল। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে খেলবে কলম্বিয়া আর আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টা কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটান রবার্তো মেলেন্দেজে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া। ম্যাচটি লাতিন আমেরিকা ও আমেরিকা অঞ্চলের বিভিন্ন টিভি চ্যানালে দেখা গেলেও ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না।

তবে ব্রাজিল সমর্থকরা ফিফা প্লাস অ্যাপে দেখতে পাবেন ব্রাজিল-কলম্বিয়ার লড়াই। এছাড়া ফুটবলের ম্যাচ দেখানো জনপ্রিয় ওয়েবসাইট ফ্যানাটিজে সাবস্ক্রাইবেশন নিয়েও সরাসরি দেখা যাবে ম্যাচটি।

একই দিন একই সময় বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার ম্যাচটিও ভারতীয় উপমহাদেশের কোনো চ্যানেলে সরাসরি দেখা যাবে না। তবে ফিফা প্লাস অ্যাপ এবং ফ্যানাটিজে সরাসরি দেখা যাবে এই ম্যাচটিও।

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে লাতিন আমেরিকার দলগুলো। যেখানে ৪ ম্যাচে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইটি করে ম্যাচ জিতেছে উরুগুয়ে, ব্রাজিল ও ভেনিজুয়েলা। তাদের ড্রও একটি করে ম্যাচে। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে উরুগুয়ে, তৃতীয় স্থানে ব্রাজিল ও চতুর্থ স্থানে ভেনিজুয়েলার অবস্থান।

উল্লেখ্য, নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামী ২২ নভেম্বর ভোরে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। বিখ্যাতা মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares