সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:59 AM, November 17, 2023
সারাদেশ ডেস্ক:
নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের বাসভবনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়ে সুপারিশ ও উপদেশ মূলক সভায় অংশ নেয়া সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়কসহ চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি ডাকযোগে তাদের কাছে পাঠানো হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন- সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী মজিবুর রহমান ও পৌর বিএনপির আহ্বায়ক আলী আজগর, উপজেলা বিএনপির সদস্য আকরাম হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন টিপু।
জেলা বিএনপির সদস্য সচিব মো. রহিম নেওয়াজ স্বাক্ষরিত শোকজপত্রে বলা হয়- দল যখন আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তখন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত সভায় পরামর্শক হিসেবে উপস্থিত থেকে দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে না তা আগামী তিনদিনের মধ্যে সশরীরে উপস্থিত থেকে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর নাটোর-৩ আসনের সংসদ সদস্য আইসিটি প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য জুনাইদ আহমেদ পলকের বাসভবনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়ে উপজেলার আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে সুপারিশ ও উপদেশ সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করে সিংড়া উপজেলা আওয়ামী লীগ।
ওই মতবিনিময় সভায় সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান মন্টু ও সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আলী আজগর সহ বিএনপিপন্থী ৭-৮ জন আইনজীবী যোগদেন। তাদের উপস্থিত থাকার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই বিএনপির নেতাকর্মীরা অভিযুক্তদের দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, ঘটনার পর দিন ছবিগুলো আমাদের নজরে আসে। যা স্থানীয় ও জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করে। বিষয়টি নিয়ে জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
