সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:48 PM, November 17, 2023
স্পোর্টস ডেস্ক:
শেষের পথে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। একটি ম্যাচই কেবল বাকি। আগামী রোববার (১৯ নভেম্বর) হায়দরাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি দলের হাতে শিরোপা উঠার মধ্যদিয়ে পর্দা নামবে এ মেগা আসরের। মেগা এ ফাইনালে কারা হবেন ম্যাচ অফিসিয়াল তা এতদিন জানা ছিল না। অবেশেষে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার (১৭ নভেম্বর) ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ভারত বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মঞ্চে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকার গৌরব অর্জন করতে যাচ্ছেন যে দুজন, তারা আবার একই দেশের।
ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে থাকবেন তারই স্বদেশি রিচার্ড কেটেলবরো। সেমিফাইনালের পর এবার ফাইনালেও তারা দুজন পেলেন অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব। রিচার্ড ইলিংওয়ার্থ অনফিল্ড আম্পায়ার ছিলেন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে মাঠে ছিলেন রিচার্ড কেটেলবরো। ২০১৫ সালের ফাইনালেও এ দুজন অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দুই ইংলিশ ম্যানের মতোই সেমিতে দায়িত্ব পালন করা আরও দুজন ফাইনালে সুযোগ পাচ্ছেন। প্রথম সেমিফাইনালের টিভি আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন এবার আহমেদাবাদের ফাইনালেও একই দায়িত্বে থাকছেন। আর দ্বিতীয় সেমিফাইনালের থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকা নিউজিল্যান্ডে ক্রিস গ্যাফানি আহমেদাবাদের ফাইনালে থাকবেন চতুর্থ আম্পায়ার হয়ে।
আরও পড়ুন: বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনার বড় জয়
ম্যাচ রেফারির দায়িত্ব তুলে দেয়া হয়েছে প্রথম সেমিফাইনালের ম্যাচ রেফারি জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফটের কাঁধে। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের কাউকেই এবারের বিশ্বকাপে রাখা হয়নি। সেবার অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন কুমার ধর্মসেনা ও মারায় এরাসমাস। এবার আসরে নকআউটের কোনো ম্যাচেই দায়িত্ব পাননি এই দুজন।
আর লর্ডসের ফাইনালের থার্ড আম্পায়ার রড টাকার ও ফোর্থ আম্পায়ার আলিম দার ছিলেন। আলিম দার এলিট প্যানেল থেকে অবসর নেন। আর রড টাকার প্রথম সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার থাকলেও ফাইনালে থাকছেন না। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন রঞ্জন মাধুগালে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 19
Users Yesterday : 26
Users Last 7 days : 145
Users Last 30 days : 531
Users This Month : 531
Users This Year : 531প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
