রাতের অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: 4:35 PM, November 17, 2023

রাতের অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে: প্রধানমন্ত্রী

 

জাতীয় ডেস্ক:

অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়; ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেছেন, মানুষের ভেতরে একটা আস্থা এবং বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সভায় তিনি এ কথা বলেন।

 

সরকারপ্রধান বলেন, একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা, এটা কিন্তু বেশ কঠিন। আমরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। বিএনপি আগুন নিয়ে খেলছে। মানুষ এসব পছন্দ করছে না। পেছনের দরজা দিয়ে ভোটে আসার কোনো সুযোগ নেই। জনগণের কাছে মাফ চেয়ে নির্বাচনে আসেন।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম কিনবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares