বিশ্বকাপের ফাইনাল পরিত্যক্ত হলে যেভাবে হবে শিরোপা নির্ধারণ

প্রকাশিত: 8:56 PM, November 18, 2023

বিশ্বকাপের ফাইনাল পরিত্যক্ত হলে যেভাবে হবে শিরোপা নির্ধারণ

 

স্পোর্টস ডেস্ক:

পর্দা নামতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দিয়ে সমাপ্তি ঘটবে এবারের আসরের। শনিবার (১৮ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে ভারত তৃতীয় এবং অস্ট্রেলিয়া লড়াই করবে ষষ্ঠ শিরোপার জন্য।

এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচ বিঘ্নিত হয়েছে বৃষ্টির কারণে। ফাইনাল ম্যাচেও যদি বৃষ্টি হানা দেয় তাহলে কী হবে ম্যাচের ফলাফল তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

আইসিসির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালের মতো ফাইনালে বৃষ্টি হলে রিজার্ভ ডে’তে যাবে ম্যাচ। দুই সেমিফাইনালেও রিজার্ভ ডে রাখা ছিল। বৈরী আবহাওয়ার কারণে রোববার ম্যাচ শেষ করা সম্ভব না হলে সোমবার একই স্থান থেকে ম্যাচ শুরু হবে।

যদি সোমবারও বৃষ্টি বা অন্য কোন প্রাকৃতিক কারণে খেলা মাঠে না গড়ায় সেক্ষেত্রে ম্যাচটি পরিত্যক্ত হবে। আর ম্যাচ পরিত্যক্ত হলে
ভারত ও অস্ট্রেলিয়াকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আহমেদাবাদে রোববার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই এদিন বেশি। তারপরও বৃষ্টি হলেও সেটি ম্যাচ ভাসিয়ে নেয়ার মতো হওয়ার সম্ভাবনা নেই।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares