সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:53 AM, November 21, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ নিজেদের করে নিতে পারেনি ভারত। এটি যেমন ভারতীয় ক্রিকেটারদের কষ্ট দিয়েছে তেমনি মেনে নিতে কষ্ট হয়েছে ভক্তদেরও। তবে ভারত বিশ্বকাপ না জেতায় ২৩ বছর বয়সী এক ভক্তের কাণ্ড যে কেউ অবাক করে দেবে। খবর এনডিটিভি।
ভারত বিশ্বকাপ না জেতার দুঃখ সইতে না পেরে ওই যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (২০ নভেম্বর) তার দুলাভাই এ তথ্য জানায়।
ওই যুবকের নাম রাহুল লোহার। তিনি একটি শাড়ির দোকানে কাজ করতেন। ভারতের পশ্চিমবঙ্গের বঙ্কুরা জেলায় নিজ বাসায় তার মরদেহ পাওয়া গেছে। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার একদিন পরই এ ঘটনা ঘটান তিনি।
ওই যুবকের দুলাভাই উত্তম সুর বলেন, তার শ্যালক নিজের থেকেও ভারতীয় দলকে বেশি ভালোবাসতো। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় তিনি খুবই কষ্ট পান। এরপরই তিনি সোমবার রাত ১১টার দিকে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেন।
বিশ্বকাপের দিন তিনি তার কর্মস্থলেও যাননি। বাসায় বসেই প্রজেক্টরে খেলা দেখেন। ঘটনার দিন ওই বাসায় আর কেউ ছিল না।
রাহুল লোহারের ছোট ভাই জানান, এ ঘটনার পরই খবর পেয়ে সেখানে ছুটে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 161
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
