ইরাকের স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

প্রকাশিত: 9:45 AM, November 22, 2023

ইরাকের স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

 

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে, তারা ইরাকের দুটি স্থাপনায় আঘাত করেছে। দেশটিতে যুক্তরাষ্ট্রসহ মিত্রবাহিনীর একাধিক স্থাপনায় ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার জেরে এই অভিযান চালানো হয়েছে, এমনটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর একাধিক সূত্র।

সেন্টকম জানিয়েছে, এর মধ্যে সবশেষ মঙ্গলবারের (২১ নভেম্বর) হামলায় যুক্ত করা হয়েছে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে সিরিয়া ও ইরাকে মার্কিন বাহিনীকে শতাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হামাস ও পরে হিজবুল্লাহর সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ মার্কিন মিত্র ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দেয়ার আশ্বাসের ঘটনায় অসন্তোষ দেখা গেছে সেখানে মার্কিন আধিপত্যবিরোধী শক্তিগুলোর মধ্যে।

গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের সংঘাত চরমে গেলে তার প্রভাব পড়তে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে বিশেষত সিরিয়া ও ইরাকে। ইরাকে কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এর আগে ১৯ অক্টোবর রাতে দেশটির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের আইন আল–আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা হয়। খবর রয়টার্স। ঘাঁটির ভেতরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। সেখানে আতঙ্কিত হয়ে একজন বেসামরিক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

গত অক্টোবর ২৩ সিরিয়ায় দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় সশস্ত্র যোদ্ধারা। দুটি অবৈধ মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। মার্কিন আল-তানফ ঘাঁটি ও আল-ওমর তেলক্ষেত্রের কাছে সোমবার রাতে ড্রোন হামলা চালানো হয়। এরিইমধ্যে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

এই ঘাঁটিতে মার্কিন সেনাসহ কয়েকটি দেশের সেনারা রয়েছেন। ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘাঁটির আশপাশের এলাকা বন্ধ করে তল্লাশি অভিযান শুরু করেছে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। একই দিন বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর আরেকটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares