নোভা মিডিয়া সিলেট:
ভারতের সিকিমে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন পর্যটকরা। পূর্ব সিকিমের দুর্গম এলাকায় প্রায় ১০০০ পর্যটক আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধারে নেমেছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস। বুধবার (১৩ ডিসেম্বর ) দিনভর উদ্ধার কাজ চালিয়ে প্রায় ৮০০ জনকে নিরাপদে বাইরে নিয়ে এসেছে সেনা।
সেনা ব্যারাকেই তাঁদের রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি তাঁদের শীতবস্ত্র, গরম খাবার ও দেওয়া হয়েছে। সেনা সূত্রে প্রকাশ, এখনও পূর্ব সিকিমের কিছু অংশে প্রায় ৩০০ পর্যটক আটকে রয়েছেন।
তাঁদের ও যত দ্রুত সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে। যদিও সিকিমে এখনও তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়া রয়েছে। তাই পরিস্থিতি বেশ কঠিন। তার মধ্যেই উদ্ধার কাজ চালাচ্ছে ভারতীয় সেনা।
news/এস