, ,

সংসদে হানা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, সাসপেন্ড ৮ নিরাপত্তা আধিকারিক

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত December 14, 2023, 06:39 PM
সংসদে হানা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, সাসপেন্ড ৮ নিরাপত্তা আধিকারিক

নোভা মিডিয়া সিলেট:

সংসদে হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) অধিবেশন শুরুর আগেই শীর্ষ পর্যায়ের বৈঠকে বসেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও আরও ৩ হেভিওয়েট নেতা হাজির ছিলেন এই বৈঠকে। জানা যায়, সংসদের নিরাপত্তা ব‍্যবস্থা খতিয়ে দেখতেই এই বৈঠক ডেকেছিলেন মোদি। হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ও অনুরাগ ঠাকুর।

সংসদে হামলার ঘটনায় ইতিমধ্যেই ৮ জন নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। সংসদ ভবনে ঢাকার পথেই দায়িত্বে ছিলেন ওই ৮ জন। বুধবার (১৩ ডিসেম্বর ) সংসদে হইচই ফেলে দেয় ২ হানাদার। অধিবেশন চলাকালীন স্মোক বম্ব নিয়ে প্রতিবাদ শুরু করে তারা।

ইতিমধ্যেই ৬ অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএর আওতায় মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ। একাধিক চাঞ্চল্যকর তথ‍্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে। জানা গেছে, বদল অধিবেশন চলাকালীনই সংসদে ঢুকে যাবতীয় খোঁজখবর নিয়েছিল অভিযুক্তরা। কিভাবে ভবনে ঢুকে হামলা চালানো হবে, তা স্থির করতে নতুন সংসদ ভবনের রেপ্লিকা ও বানিয়ে ছিল তারা। ৬ জনই সংসদে ঢুকতে চেয়েছিল বলে সূত্রের খবর। রেডিও ট‍্যাক্সি চেপে সংসদের দিকে যায় ৬ আততায়ী। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের ৫ জনকে। তবে সংসদের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কি করে স্মোক বম্ব নিয়ে ঢুকে পড়লেন ২ ব‍্যক্তি, তা নিয়ে প্রশ্ন উঠছে। কর্তব্যে গাফিলতির দায়ে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ৮ নিরাপত্তা আধিকারিককে। সংসদের মূল প্রবেশপথ ও দরজার কাছেই তাঁদের ডিউটি ছিল। বুধবার (১৩ ডিসেম্বর )এর ঘটনার পরে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উত্তাল হয় সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব দাবি করেন বিরোধীরা। হট্টগো

News/ এস