সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:13 PM, December 18, 2023
স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সুইজারল্যান্ডের নিওনে ড্র এর মধ্য দিয়ে নির্ধারিত হয়ে গেছে ২০২৩-২৪ মৌসুমে শেষ ষোলোর প্রতিপক্ষ। সবার আগে নিশ্চিত হয় পোর্তো-আর্সেনালের লড়াই। এরপর একে একে বাকি ১৪ দলের মধ্যে প্রতিপক্ষ নির্ধারণ হয়।
ওই ড্র’তে ম্যানচেস্টার সিটি, পিএসজি সহজ প্রতিপক্ষ পেয়েছে। ওই তুলনায় অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনার প্রতিপক্ষ কিছুটা কঠিন। টুর্নামেন্টের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের সামনেও খুব বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে না।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল মুখোমুখি হবে পর্তুগালের ক্লাব পোর্তর। ইতালির ক্লাব নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় পড়ে যাওয়া পিএসজি দুইয়ে থেকে শেষ ষোলোয় পা রাখে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে লা লিগার রিয়াল সোসিয়েদাদকে পেয়েছে তারা।
এদিকে গত আসরের রানার্স আপ ইন্টার মিলানের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। তারা মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের। যদিও লা লিগার ক্লাব অ্যাথলেটিকো গত কয়েক বছর চ্যাম্পিয়ন্স লিগে তেমন ভালো ফুটবল খেলছে না। জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড খেলবে নেদারল্যান্ডসের পিএসভি’র বিপক্ষে।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ শেষ ষোলোর লড়াইয়ে ছোট দলই পেয়েছে বলতে হবে। তারা মুখোমুখি হবে ইতালির ক্লাব ল্যাজিও’র। অন্যদিকে গেল আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনের মুখোমুখি হবে। আর চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সমৃদ্ধ দল রিয়াল মাদ্রিদ খেলবে আরবি লাইপজিগের বিপক্ষে।
উল্লেখ্য, দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ হবে ফেব্রুয়ারির ১৩, ১৪, ২০ ও ২১ তারিখে এবং মার্চের ৫, ৬, ১২, ১৩ তারিখে দ্বিতীয় লেগ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 12
Users Last 7 days : 160
Users Last 30 days : 511
Users This Month : 511
Users This Year : 511প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
