চলমান আইপিএল নিলামে দল পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছে। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন তিনি। বাংলাদেশি এই পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি টাকা। ফিজকে পেতে নিলামের শুরুতেই বিট করে চেন্নাই। বাকি দলগুলো আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই মোস্তাফিজকে পেয়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল।