সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:58 PM, December 19, 2023
স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি দুই তারকা ক্রিকেটারের। দলে সুযোগ পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে এই দল ঘোষণা করে পিসিবি।
ঘোষিত দলে জায়গা হয়নি অলরাউন্ডার শাদাব খানের। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। আর বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস। প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন স্পিনার আবরার আহমেদ, উইকেটরক্ষক ব্যাটার হাসিবুল্লাহ খান ও পেসার আব্বাস আফ্রিদি।
পাকিস্তানের প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ জানান, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স মূল্যায়ন করেই তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া হয়েছে। বিশেষ করে পিএসএলের পারফরম্যান্সে বাড়তি নজর দিয়েছেন তারা।
আগামী ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামবে পাকিস্তান। এরপর ১৪ জানুয়ারি হ্যামিল্টন, ১৭ জানুয়ারি ডানেডিন, ১৯ জানুয়ারি ও ২১ জানুয়ারি শেষ ম্যাচে ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে দু’দল।
পাকিস্তান স্কোয়াড-
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, হাসিবুল্লাহ খান, ইফতিখার আহমেদ, আজম খান, আমির জামাল, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ, উসামা মীর, হারিস রউফ ও জামান খান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 12
Users Last 7 days : 158
Users Last 30 days : 509
Users This Month : 509
Users This Year : 509প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
