, ,

উত্তরপ্রদেশে পিকআপ গাড়ি ও ডাম্পারের সংঘর্ষে ৪ জন নিহত 

Rahat
প্রকাশিত December 19, 2023, 02:59 PM
উত্তরপ্রদেশে পিকআপ গাড়ি ও ডাম্পারের সংঘর্ষে ৪ জন নিহত 

 

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশের জালাউন জেলায় পিকআপ গাড়ি ও ডাম্পার ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ গাড়িতে কমপক্ষে ৩০ জন ছিলেন। রবিবার (১৭ ডিসেম্বর ) রাত ১২ টায় দুর্ঘটনাটি ঘটেছে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের কাইথেরি টোল প্লাজার কাছে। সংঘর্ষের পর আগুন ধরে যায়, সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে মা,ছেলেসহ ৪ জনের। সোমবার (১৮ ডিসেম্বর ) সকালে পুলিশ সুপার ডঃ ইরাজ রাজা সাংবাদিকদের জানান, পিকআপ গাড়িতে প্রায় ৩০ জন ছিলেন এবং এটি একটি ব্রিজ পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। মুন্নী দেবী (৫০) এবং প্রিয়াঙ্কা (৩০) , ন‍্যান্সি (১৬)  এবং অনিরুদ্ধ (২)  দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। আহত ১০ জনকে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন‍্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

R/N