তামিলনাড়ুতে দুর্যোগের বলি ৩, উদ্ধার কাজে বায়ুসেনা

প্রকাশিত: 2:56 PM, December 19, 2023

তামিলনাড়ুতে দুর্যোগের বলি ৩, উদ্ধার কাজে বায়ুসেনা

 

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর ভারতে যখন শৈত‍্যপ্রবাহ, দক্ষিণের রাজ‍্য তামিলনাড়ু তখন লাগাতার ভারী বর্ষণে বানভাসি। একাধিক বাঁধ থেকে জল ছড়ায় নতুন করে জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল। দুর্যোগের জেরে রাজ‍্যের বিভিন্ন জায়গা থেকে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলছে উদ্ধার কাজ। ত্রাণ পৌঁছে দিচ্ছে বায়ুসেনার হেলিকপ্টার। সোমবার (১৮ ডিসেম্বর ) রাত পর্যন্ত  দক্ষিণ তামিলনাড়ুর ৩৯ টি অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। জলের তলায় কৃষিক্ষেত, রাস্তাঘাট, রেললাইন। রাস্তা ও রেললাইন ডুবে যাওয়ায় অনেক জায়গাতেই উদ্ধার কাজের জন‍্য পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল। এই অবস্থায় ত্রাণ পৌঁছাতে কাজ করছে বায়ুসেনার হেলিকপ্টার। বিপজ্জনক পরিস্থিতি ৪ জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশি এবং  কন‍্যাকুমারীতে। সেখানে হলুদ  সতর্কতা জারি করেছে প্রশাসন। বন‍্যার জেরে রাজ‍্যের বহু এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বিদ‍্যুৎহীন হয়ে পড়েছে একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল। ফোনে ও যোগাযোগ করা যাচ্ছে না নেটওয়ার্কের অভাবে। যোগাযোগ  ব‍্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। কৃষিক্ষেত জলের তলায়  চলে যাওয়ায় খাদ‍্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। মুখ‍্যমন্ত্রী এসকে স্ট‍্যালিন এবং মুখ‍্যসচিব শিব দাস মিনা উদ্ধার কাজ এবং ত্রাণ বন্টণ‍ের বিষয়টি তদারকি করছেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares